Homeমুল পাতাপ্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন মেয়র আরিফুল

প্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন মেয়র আরিফুল

প্রাইম ভিশন ডেস্ক »

সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন টানা দুই বারের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি নগরবাসীকে ভোট বর্জনের আহ্বান জানান। আজ শনিবার বিকেলে নগরের রেজিস্ট্রারি মাঠে আয়োজিত এক জনসভায় এ ঘোষণা দেন তিনি।

জনসভায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি শুরু করেছি। আমার জীবন থাকতে এ দলের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেব না। অনেকে আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না।’

বিএনপির এ নেতা বলেন, ‘এ সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। বিশেষ করে ইভিএম নিয়ে নগরের মানুষজন জানে না। এটা ভোট কারচুপির মহা আয়োজন। আমি বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা ও শ্রদ্ধেয় আলেম-উলামাদের পরামর্শে নির্বাচন বর্জন করলাম।’

নগরবাসীর উদ্দেশে সিলেট সিটির মেয়র বলেন, ‘অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি কারাগারে থাকা অবস্থায় আপনারা আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। আমি সেসব কথা ভুলতে পারি না।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়