Homeমুল পাতাভোটের আগেই জেতার ফিল হচ্ছে : হিরো আলম

ভোটের আগেই জেতার ফিল হচ্ছে : হিরো আলম

প্রাইম ভিশন ডেস্ক »

সারা দেশের মানুষের ভালোবাসার কারণেই প্রার্থিতা ফিরে এসেছে বলে মনে করেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়ে তিনি বলেন, ’রিটার্নিং কর্মকর্তা ভুল ছিলেন, ইসিই ঠিক। সেদিন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। কিন্তু তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমার কথা শোনেননি। তিনি হয়তো ইচ্ছা করেই আমার সঙ্গে এমনটি করেছেন।’

বৃহস্পতিবার (২২ জুন) বিকালে  তিনি এসব কথা জানান।

হিরো আলম বলেন, ‘প্রার্থিতা ফিরে পেয়ে দারুণ লাগছে। ভোটের আগেই জেতার ফিল হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

ভোটারদের উদ্দেশে কী বলতে চান—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটাররা অবশ্যই ভোট দিতে আসবেন। আপনারা এলে ভোটের চিত্র পাল্টে যাবে। ভোটের দিন কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা না এলে তারা কারচুপির সুযোগ পাবে।’

প্রচার নিয়ে নতুন কোনো চমক থাকবে কি না—এ প্রসঙ্গে তিনি বলেন, ’হিরো আলম নিজেই একটা চমক। তারপরেও নতুন চমক থাকবে। সেটি ঈদের পর সবাই দেখবে। ঈদের পর জোড়ালো প্রচার চালাব।’

ঈদে কাহালু-নন্দীগ্রামবাসীদের জন্য কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘ঈদ বগুড়ায় করার ইচ্ছা আছে। এখন অনেক চাপে আছি। পরিকল্পনা বগুড়ায় গিয়েই করব। তবে ঈদের পর বগুড়াবাসীর জন্য নতুন অ্যাম্বুলেন্স তুলে দিতে চাই।‘

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। ওই নির্বাচনেও যাচাই–বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও ব্যর্থ হয়ে তিনি হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়