Homeমুল পাতাতিশার ‘চোর পুলিশ বাবু ডাকাত’

তিশার ‘চোর পুলিশ বাবু ডাকাত’

প্রাইম ভিশন ডেস্ক »

এবারের ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। বরাবরের মতো এবারও প্রতিটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা মিলছে তার।

মঙ্গলবার (৪ জুলাই) মাছরাঙা টিভিতে প্রচারিত হবে তিশার ‘চোর পুলিশ বাবু ডাকাত’ নাটকটি। রাজীব আশরাফের রচনা ও পরিচালনায় এতে তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, আবুল হায়াত প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টায়।

গল্পের সূত্র, পলাশপুরের ঈমান আলীর ছেলে নাঈম। একটি কোম্পানিতে ডেলিভারিম্যান হিসেবে চাকরি করে। মালা তার ভালোবাসার মানুষ। টিকটক করতে পছন্দ করে, কিন্তু একটা ভালো স্মার্টফোনের অভাবে টিকটক স্টার হতে পারছে না সে। এজন্য নাঈমের দুঃখ হয়। এলাকায় নতুন আসা এক অন্ধ বয়স্ক লোকের বাসায় প্রায়ই বিভিন্ন জিনিস ডেলিভারি দেয় নাঈম।

লোকটির বাসায় তার স্ত্রী আর কিশোর একটি ছেলে ছাড়া আর কেউ নেই। বেশ অবস্থাসম্পন্ন মানুষ। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় বড় অঙ্কের অনুদান দিয়ে অল্পদিনেই সুনাম করে ফেলেন। মালা ইদানিং একটা স্মার্টফোনের জন্য পীড়াপীড়ি করে খুব। উপায় না পেয়ে অন্ধ লোকটির বাসায় ডেলিভারি দিতে গিয়ে কিছু জিনিস চুরি করে নাঈম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়