Homeমুল পাতাপ্রিয়াঙ্কার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন পরিচালক

প্রিয়াঙ্কার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন পরিচালক

প্রাইম ভিশন ডেস্ক »

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে হলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি প্রমাণ করে দিয়েছেন, একজন শ‍্যামবর্ণ ভারতীয় অভিনেত্রী কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রে স্থান করে নিতে পারেন; অভিনয় করতে পারেন হলিউডে নির্মিত ওয়েব সিরিজের প্রধান চরিত্রে।

একসময় বলিউডের ওপর একরকম বীতশ্রদ্ধ হয়েই হলিউডে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। বলিউডে তার সাথে যথেষ্ট রাজনীতি শুরু হয়েছিল। তাকে কোণঠাসা করে দেওয়া হচ্ছিল। একের পর এক ফিল্ম থেকে বাদ দেওয়া হচ্ছিল। সেইসময় তার কাছে আসে ‘বেওয়াচ’-এ অভিনয়ের প্রস্তাব। শুরু হয় প্রিয়াঙ্কার হলিউড ক্যারিয়ার। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বলিউডের খারাপ অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

তখন প্রিয়াঙ্কা বলিউডে নিউকামার। একটি নামকরা প্রযোজনা প্রতিষ্ঠানের তৈরি ফিল্মে অভিনয় করছিলেন তিনি। এই ফিল্মের একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলাকালীন ঘটে ঘটনাটি।

প্রিয়াঙ্কা জানান, চিত্রনাট্য অনুযায়ী চাদরের নিচে শুয়ে তার সহ-অভিনেতাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছিলেন। ধীরে ধীরে পোশাক খুলতে হলেও তা তিনি করছিলেন আব্রু বজায় রেখেই। সেইসময় ওই ফিল্মের পরিচালক বলেন, তাকে অন্তর্বাস দেখাতে হবে। নাহলে এই সিনেমাটি দেখতে আসবেন না দর্শক। পরিচালক কথাটি তাকে না বলে তার স্টাইলিস্টকে বলেছিলেন।

প্রিয়াঙ্কা সেদিন যথেষ্ট অপমানিতবোধ করেছিলেন। অমানবিক আচরণ করেছিলেন পরিচালক। নিজের কাছে মনে হয়েছিল, তার অভিনয়ের কোনো দাম নেই। শিল্পের পরিবর্তে শরীরকে কীভাবে ব্যবহার করা হবে— সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ওই পরিচালকের কাছে। এরপর প্রিয়াঙ্কা বাবার পরামর্শে ওই সিনেমা থেকে বেরিয়ে আসেন। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠানকে ফিরিয়ে দেন টাকাও।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়