প্রাইম ভিশন ডেস্ক »
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বামী। বৃহস্পতিবার ভোরে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উখিয়া ৪ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ভোরে ঐ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীকে ছুরিকাঘাত করেন স্ত্রী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


