Homeমুল পাতাকাঁচা কলার মচমচে চিপস, বানিয়ে ফেলুন সহজেই

কাঁচা কলার মচমচে চিপস, বানিয়ে ফেলুন সহজেই

প্রাইম ভিশন ডেস্ক »

কাঁচা কলা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মচমচে চিপস। শিশু থেকে বড় সবাই পছন্দ করবে মুখরোচক এই চিপস।তো এবার জেনে নিন যেভাবে বানাবেন কাঁচা কলার মচমচে চিপস-

উপকরণ

কাঁচা কলা- ৩টি

মরিচ গুঁড়া- আধা চা চামচ
ড্রাই ম্যাঙ্গো পাউডার- আধা চা চামচ
হলুদের গুঁড়া- আধা চা চামচ
লবণ- ১ চা চামচ
তেল- ভাজার জন্য

প্রণালি

কলার খোসা ছাড়িয়ে গোল গোল ও পাতলা করে কেটে নিন। বেশ কিছুক্ষণ হলুদ-লবণ পানিতে ভিজিয়ে রাখুন টুকরাগুলো। একটি শুকনো কাপড়ে রেখে পুরোপুরিভাবে শুকিয়ে নিন পানি। একটি ছড়ানো পাত্রে কলার টুকরো রেখে হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, ড্রাই ম্যাঙ্গো পাউডার এবং ১ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিন। প্যানে তেল দিয়ে গরম করে মচমচে করে ভেজে তুলুন কলার চিপস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়