Homeমুল পাতা১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ঘর ভাঙা সংসার’

১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘ঘর ভাঙা সংসার’

প্রাইম ভিশন ডেস্ক »

১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’। এতে ডিপজলের বিপরীতে দেখা যাবে নায়িকা শিরিন শিলাকে।

এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অনুপম রেকডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন।

জানা গেছে, ইতোমধ্যে সিনেমাটির হল বুকিংও শুরু হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরের হলগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য বুকিং এজেন্টরা ইতোমধ্যে সবরকমের প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে ছবিটি সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে।

প্রযোজক অনুপম রেকডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ চার দশক থেকে চলচ্চিত্রের সাথেই আছি, কিন্তু প্রযোজনায় আসা হয়নি। এই সময়ে এসে মনে হলো চলচ্চিত্রের জন্য কিছু করতে হবে। সেই ইচ্ছা অনুযায়ী সিনেমা প্রযোজনায় নাম লেখানো হলো।’

এ সিনেমায় আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথা বলা হবে। দৈনন্দিন জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে যে প্রেম, আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। দর্শকেরা সিনেমাটি একবার দেখলে আবারও দেখবেন, এমনটাই বিশ্বাস আমার।

মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় ডিপজল ছাড়াও আরও অভিনয় করেছেন আঁচল, মিশা সওদাগরসহ অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়