Homeমুল পাতাউন্মোচিত হল আইফোন ১৫, পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে

উন্মোচিত হল আইফোন ১৫, পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে

প্রাইম ভিশন ডেস্ক »

অবশেষে উন্মোচিত হলো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের জনপ্রিয় সিরিজ আইফোন ১৫ এবং ১৫ প্লাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপল পার্কে ‘ওয়ান্ডারলাস্ট’ অনুষ্ঠানে নতুন আইফোনসহ নানা পণ্য ও প্রযুক্তি আনার ঘোষণা দেয় অ্যাপল।

উন্মোচিত হল আইফোন ১৫, পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা আইফোন ১৫ সিরিজসহ নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

অনুষ্ঠানে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাসের পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২, আইওএস ১৭ এবং ওয়াচওএস ১০ উন্মোচন করা হয়।

অ্যাপল জানায়, এবার লাইটনিং কানেক্টরের বদলে ইউএসবি সি পোর্ট সুবিধার আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স মডেলের চারটি আইফোন এনেছে অ্যাপল। অর্থাৎ আইফোনের নতুন মডেলগুলোতে টাইপ সি চার্জার ব্যবহার করা যাবে।

এ ছাড়া ৬ দশমিক ১ ইঞ্চি এবং ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার ফোন দুটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। এ ছাড়া আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ফোন দুটি পিংক, ইয়েলো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

উন্মোচিত হল আইফোন ১৫, পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে
নতুন আইফোনে রয়েছে টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স ও মোবাইল গেমিংয়ে সহায়তা করবে। আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের দাম ধরা হয়েছে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ মার্কিন ডলার।

আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন ফোনগুলোর অর্ডার নেওয়া শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের অন্তত ৪০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এই ফোন হাতে পাবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়