Homeমুল পাতাভূমির নতুন রূপ দর্শকের পছন্দ হবে

ভূমির নতুন রূপ দর্শকের পছন্দ হবে

প্রাইম ভিশন ডেস্ক »

পর্দায় গল্প জীবন্ত করে তুলতে অভিনয়শিল্পীদের অনেক কিছুই করতে হয়। বিবস্ত্র হতেও প্রস্তুত থাকেন তারা। সম্প্রতি এরকমই একটি দৃশ্যে দেখা গছে বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকরকে। ক্যামেরায় নগ্ন হয়ে ধরা দিয়েছেন তিনি। এ নিয়ে বেশ কটাক্ষের শিকারও হয়েছেন। তবে সেসবে মাথা ঘামাননি। উল্টো তিনি মন্তব্য করেছেন, তার এ নতুন রূপ দর্শকের পছন্দ হবে।

সপ্তাহ খানেক আগে মুক্তি পায় ‘থ্যাঙ্কিউ ফর কামিং’ ছবির ট্রেলার। এখানেই নগ্ন হয়ে ধরা দিয়েছেন ভূমি। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। সেসময় বলেন, ‘আমি এমন এক চরিত্রে অভিনয় করতে চলেছি, যাতে আমি আগে কখনো করিনি। তাই আশা করি দর্শকের পছন্দ হবে আমার এই নতুন রূপ।’

ওই সময়ে নিজের সঙ্গে সহকর্মীদের সম্পর্ক নিয়ে সাহসী দৃশ্যে অভিনয় করা ভূমি বলেন, ‘আমরা সেটে সবাই মিলেমিশে কাজ করেছিলাম। সবাই মিলে খুব মজা করতাম। জমিয়ে আড্ডা দিতাম। আমাদের মধ্যে মেয়েলি প্রতিযোগিতা ছিল না। এই ছবিতে আমি কণিকা কাপুর নামে এক ৩০ বছর বয়সী নারীর চরিত্রে অভিনয় করছি। এখানে প্রেম, বন্ধুত্ব আর আনন্দকে এক অন্য দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে।’

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়া কাপুর, একতা কাপুর, করণ বুলানি, ভূমি পেড়নেকর, শেহনাজ গিল, কুষা কপিলাসহ অনেকে।

‘থ্যাঙ্কিউ ফর কামিং’ কমেডি ঘরানার একটি ছবি। এখানে তিরিশ বছরের এক তরুণীর ভূমিকায় রয়েছেন তিনি। তার একটাই আক্ষেপ। কিছুতেই অর্গ্যাজম হচ্ছে না। অর্থাৎ যৌনতায় চরম সুখের প্রাপ্তি হচ্ছে না।

ভূমি ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শেহনাজ গিল, ডলি সিং, কুশা কাপিলা, শিবাণী বেদি, প্রদ্যুম্ন সিং মাল, নাতাশা রস্তোগি, ডলি আলুওয়ালিয়া, করণ কুন্দ্রার মতো একঝাঁক তারকা। অনিল কাপুরকে বিশেষ চরিত্রে দেখা গেছে। ছবিটি পরিচালনা করেছেন করণ বুলানি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়