Homeমুল পাতাচট্টগ্রামে বই মার্কেটে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে বই মার্কেটে অগ্নিকাণ্ড

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা বই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্রতিভা লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী  বলেন, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে।কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন, মার্কেটের নিচ তলায় প্রতিভা লাইব্রেরি নামের একটি দোকানের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে

আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়