Homeমুল পাতাসকাল, দুপুর আর রাতের খাবার খাওয়ার সঠিক সময়

সকাল, দুপুর আর রাতের খাবার খাওয়ার সঠিক সময়

প্রাইম ভিশন ডেস্ক »

সকাল, দুপুর আর রাতের খাবার খাওয়ার সঠিক সময় নির্বাচনে একটু ভুল দেহে অনেক পার্থক্য তৈরি করে। আর তাই খাবারের সঠিক সময় জেনে রাখা এবং সে অনুযায়ী খাওয়া একটি জরুরি বিষয়। বিশেষজ্ঞরা বলেন- ছোট-বড় পরিমাণ মিলিয়ে দিনে মোট ছয়বার খাবার খাওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতামত নিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বড় খাবারের সময় নির্ধারণের কিছু পরামর্শ। যেমন-

সকালের নাশতা: ঘুম থেকে ওঠার ৩০ মিনিট পর সকালের নাশতা করুন। আর নাশতা করার আদর্শ সময় হলো সকাল ৭টা।

সকাল ১০টার মধ্যে সকালের খাবার শেষ করুন। এর বেশি দেরি যেন কখনোই না হয়। এবং সকালের নাশতায় যেন প্রোটিন থাকে, এ বিষয়টিও নিশ্চিত করুন।

দুপুরের খাবার: সাধারণত দুপুরের খাবারের আদর্শ সময় হলো ১২টা ৪৫। বিশেষজ্ঞরা বলেন, সকালের বড় খাবার এবং দুপুরের বড় খাবারের মধ্যে চার ঘণ্টা পার্থক্য রাখুন।

বিকেল ৪টার আগে অবশ্যই দুপুরের খাবার খাওয়া শেষ করতে হবে।

রাতের খাবার: রাতের খাবারের আদর্শ সময় হলো সন্ধ্যা ৭টা। ঘুমের অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে ফেলা উচিত।

রাত ১০টার আগে অবশ্যই রাতের খাবার শেষ করতে হবে। ঘুমানোর একেবারে আগে আগে খাবার খেলে এটি দেহে খারাপ প্রভাব ফেলে।

ব্যায়ামের খাবার: খালি পেটে কখনোই ব্যায়াম করতে যাবেন না। আর তাই ব্যায়ামের আগে চিকেন স্যান্ডউইচ, গমের রুটি, ভাজা ডিম ইত্যাদি খেতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়