Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতারুনা খানের চার সিনেমা

রুনা খানের চার সিনেমা

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি বছরটা বেশ ভালো কেটেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানের। বাহ্যিক ও আত্মিক আমূল বদলে নিয়ে ব্যস্ততার নতুন মাত্রা, আলোচিত কাজ দিয়ে নিজেকে এ বছর বেশ সামনের সারিতেই রেখেছেন। সেরা রেশ নিয়েই শুরু হচ্ছে তার নতুন বছর। চারটি সিনেমা নিয়ে তিনি দর্শকের সামনে হাজির হবেন। তার মধ্যে দুটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। দুটি ওটিটিতে।

চলতি বছর রুনা খান শেষ করেছেন গুণী চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিকের ‘বক’ ও নাট্যনির্মাতা কৌশিক শংকর দাসের পরিচালনায় ‘দাফন’ সিনেমার কাজ। দুটি সিনেমারই গল্প জীবনঘনিষ্ঠ। পাশাপাশি চলতি বছরই রুনা খান শেষ করেছেন শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘শোধ’ ও কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ নামে দুটি ওয়েব ফিল্ম।

কাজগুলো নিয়ে রুনা খান বলেন, ‘চলতি বছরে আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে আন্তঃনগর এবং বিএসআরএমের বিজ্ঞাপন উল্লেখযোগ্য। তবে যে দুটি সিনেমা এবং ওয়েব ফিল্মে কাজ করেছি, সেগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস ২০২৪ হবে আমার জন্য অভিনয়ে অনেক প্রাপ্তির বছর।’

তিনি আরও বলেন, ‘চলার পথে এখন তো আরও একটু হিসাবনিকাশ করেই চলছি। কিছুদিন আগেও মানুষের সঙ্গে প্রাণ খুলে মিশেছি, কথা বলেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। মানুষের কাছে গিয়ে তাদের চেনার চেষ্টা করেছি। মানুষকে নিয়ে যারা সারাক্ষণ পরচর্চায় লিপ্ত, যাদের সঙ্গে চললে পজিটিভ ভাইবটা ফিল করি না তাদের এড়িয়ে চলছি। আমার কাছে মনে হয় যে মানুষটা খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে, যে ঘুষ খাচ্ছে তারাই আবার অন্যের বদনাম করছে, তাদের এড়িয়ে যাওয়াই ভালো। আমি এ চল্লিশ বছর বয়সে এসে একটি কথাই জোরালোভাবে বলতে চাই, তা হলো। পৃথিবীতে আমি যত দিন বাঁচব, আমার দ্বারা যেন কোনো দিন আর কোনো প্রাণীর ক্ষতি না হয়।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়