প্রাইম ভিশন ডেস্ক »
শীতকাল এলে অনেক অফিস বা পরিবারেই আয়োজন করা হয় পিকনিক কিংবা ক্রীড়া প্রতিযোগিতা। একদিন হই-হুল্লোড় করার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন সবাই। সমস্যা হলো এদিন হঠাৎ দৌড় বা লং জাম্প দিতে গিয়ে আচমকা আঘাত লাগার আশঙ্কা থাকে।
খেলাধুলার বিশেষ অভ্যাস না থাকলে অনেকসময় জোরে দৌড়াতে গিয়ে পায়ের শিরায় টান ধরে। এই সমস্যাটিকে মাসল ক্র্যাম্প (Muscle Cramp) বলে। শীতে পায়ে ক্র্যাম্প ধরলে তা সহজে ঠিক হতে চায় না। তবে কিছু বিষয় মাথায় রাখলে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নিই বিস্তারিত-
স্ট্রেচ করুন
পায়ে টান ধরলে প্রথমেই হালকা করে স্ট্রেচ করে নিন। এতে অনেকসময় শিরাগুলো সহজে শিথিল হয়ে যায়। খুব কষ্ট না হলে পা ঝেড়ে নিতে পারেন। তবে এসব করতে গিয়ে যেন নতুন করে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখুন।
মালিশ করুন
দৌড়তে গিয়ে যদি হঠাৎ পায়ে ক্র্যাম্প ধরে তবে সেই জায়গাটা হালকা মালিশ করে নিন। এমনভাবে মালিশ করতে হবে যেন শক্ত হয়ে যাওয়া পেশি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এই ব্যায়াম করুন
যে পায়ে টান ধরেছে, সেই পায়ের হাঁটু ভাঙুন। এবার অন্য পা পিছনে টান টান করে যতটা সম্ভব ছড়িয়ে দিন। এভাবে ধীরে ধীরে হাঁটুর ওপর শরীরের ভার ছাড়ুন। অনেক সময়ে থাইয়ের পেশিতে টান লাগে। এক্ষেত্রে জায়গাটি নরম করে শক্ত কিছুতে ভর দিয়ে দাঁড়ান। টান ধরা পা কোমর পর্যন্ত টানটান করুন ধীরে ধীরে।
পেশীতে টান ধরলে আক্রান্ত জায়গায় বরফ সেঁক দিন। দ্রুত মাসাজের মাধ্যমে পেশীকে শিথিল করে তুলুন।
মাসল ক্র্যাম্প এড়াতে করণীয়
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা এড়াতে পর্যাপ্ত পানি পান করতে হবে। সারাদিন সময়মতো খাবার খেতে হবে। মাসল ক্র্যাম্প থেকে বাঁচতে ব্যালেন্স ফুড খাওয়া জরুরি।
এক নাগাড়ে কাজ না করে মাঝে মধ্যে সাময়িক বিরতি নিতে হবে। কিছুক্ষণ অন্তত হাঁটাহাঁটি করতে হবে। ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। খাদ্যতালিকায় রাখতে হবে ভিটামিন-সি সমৃদ্ধ ফল।
গর্ভাবস্থায় অনেক নারীর দেহে খনিজ পদার্থের ঘাটতি দেখা যায়। পানির অভাবে বা মাংসপেশির উপর অতিরিক্ত চাপের কারণে মাসল ক্র্যাম্পের সমস্যা দেখা দেয়। ঘরোয়া উপায়গুলো কাজে লাগিয়ে স্বস্তি না মিললে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


