Homeমুল পাতানতুন কাজে রুনা খান

নতুন কাজে রুনা খান

প্রাইম ভিশন ডেস্ক »

সম্প্রতি শেষ হলো দেশের ফ্যাশন অঙ্গনের অন্যতম বড় ইভেন্ট ‘খাদি: দ্য ফিউচার ফেব্রিক’। তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে এটি আয়োজন করে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)। এ দিন দেশের প্রথম সারির র‍্যাম্প মডেলদের পাশাপাশি প্রথমবার র‍্যাম্পে হেঁটে মুগ্ধতা ছড়িয়েছেন রুনা খান।

শো স্টপার রুনা খানের পোশাক ছিল একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি। দেশি-বিদেশি ডিজাইনারের পোশাক নিয়ে সেখানে ফ্যাশন কিউ প্রদর্শিত হয়েছে। ফ্যাশন শোটি কোরিওগ্রাফি করেছেন আজরা মাহমুদ।

এতে অংশ নিয়ে রুনা খান বলেন, ‘এ আয়োজনের অংশ হয়ে আমার আনন্দ ও গর্ব হচ্ছে। কারণ, এখানে দেশি ফ্যাশনকে প্রমোট করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও দেশি ফ্যাশনকে নিজের মধ্যে ধারণ করি। দেশি ম্যাটেরিয়ালের পোশাকই বেশি পরার চেষ্টা করি। ডিজাইনার মাহিন খানকে ধন্যবাদ, তার মতো আইকনিক ডিজাইনার আমাকে শো স্টপার হিসেবে নির্বাচন করেছেন। আমি বরাবরই তার পোশাক পছন্দ করি। এ জন্য আরও আগ্রহ নিয়ে কাজটি করেছি। ফ্যাশন শোতে দারুণ সময় কেটেছে।’

দেশের প্রথম সারির র‍্যাম্প মডেলদের পাশাপাশি শেষ দিনে চমক ছিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি ও আইকনিক ফ্যাশন ডিজাইনার মাহিন খানের ফ্যাশন কিউ।

মাহিন খান বলেন, ‘আমি বরাবরই সাসটেইনেবল ফ্যাশন নিয়ে কাজ করি। এবারের ‘খাদি ফ্যাশন উইক’-এর থিমও তা-ই। শোর পর অনেক গুণীজনের কাছ থেকে প্রশংসা পেয়েছি। আর রুনা খানের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রীকে আমার ফ্যাশন কিউতে পেয়ে খুব ভালো লেগেছে।’

আয়োজনটি সর্বকালের গুণী ডিজাইনারের একজন এমদাদ হককে উৎসর্গ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়