রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাপদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বৃহস্পতিবার ২০২৪ সালের পদ্ম সম্মাননার জন্য তার নাম ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে এ পুরস্কার দিয়ে থাকে ভারত সরকার। এ বছর ১১০ জনকে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হবে।

ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এরপরই অন্যতম সম্মান হলো পদ্ম পুরস্কার। এ পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়। এ বছর পদ্মবিভূষণে পাঁচজন, পদ্মভূষণে ১৭ জন ও পদ্মশ্রীতে ১১০ জনকে এ পুরস্কার দেওয়া হবে।

এবারের পদ্মশ্রী প্রাপ্তদের মধ্যে রয়েছেন- ভারতের প্রথম নারী মাহুত পার্বতী বড়ুয়া, আদিবাসী পরিবেশবিদ এবং নারী উন্নয়নকর্মী চামি মুর্মু, ছত্তিশগঢ়ের জশপুরের আদিবাসী উন্নয়নকর্মী জগেশ্বর যাদব, দিব্যাঙ্গ সমাজকর্মী গুরবিন্দ্র সিংহ, সমাজকর্মী সংথানকিমা, কৃষক সত্যনারায়ণ বেলেরি ও প্রাচীন ওষধি চিকিৎসক হেমচাঁদ মাঞ্জি।

এছাড়া রয়েছেন- অরুণাচল প্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ ইয়ানুং জামো লেগো, ছৌ নাচের মুখোশ তৈরিকারক নেপালচন্দ্র সূত্রধর, কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল, আদিবাসী পরিবেশকর্মী দুখু, দক্ষিণ আন্দামানের জৈব কৃষক কে চেল্লাম্মাল, মাইসুরুর আদিবাসী উন্নয়নকর্মী সোমান্না, আসামের আদিবাসী কৃষক সর্বেশ্বর বসুমাতারি, বিশিষ্ট শল্য চিকিৎসক প্রেমা ধনরাজ, মাইক্রোবায়োলজিস্ট ইয়াজদি মানেক্সা ইটালিয়া, ক্রীড়াবিদ উদয় বিশ্বনাথ দেশপান্ডে।

তালিকায় আরো রয়েছেন- শিল্পী দম্পতি শান্তিদেবী পাসওয়ান, শিবান পাসওয়ান, পট শিল্পী অশোক কুমার বিশ্বাস, নৃত্যশিল্পী বালকৃষ্ণান সদানম পুথিয়া ভিটিল, ওড়িশার লোকশিল্পী ভগবত প্রধান, ত্রিপুরার শাল তাঁতি স্মৃতিরেখা চাকমা, ওমপ্রকাশ শর্মা, কুন্নুরের লোকশিল্পী নারায়ণ ইপি, বাঁশ শিল্পী জর্ডন লেপচা, মণিপুরের মচিহান সাসা, তেলঙ্গানার গড্ডাম সাম্মাইয়া, রাজস্থানের বহুরূপী শিল্পী জানকীলালও।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়