Monday, June 29, 2026
spot_img
Homeমুল পাতাঈদে আসছে ববির ‌ ‘ময়ূরাক্ষী’

ঈদে আসছে ববির ‌ ‘ময়ূরাক্ষী’

প্রাইম ভিশন ডেস্ক »

অবশেষে আসছে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত চলচ্চিত্র ‌’ময়ূরাক্ষী’। ছবিটির নির্মাতা ১১ মে শনিবার নিজ ফেসবুকে ছবিটির একটি পোস্টার পোস্ট করে এই ঘোষণা দেন।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। তাদের নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

নির্মাতা বলেন, ‌’এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারন করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক ছবিটির জন্য পারফ্যাক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।’

সিনেমাটিতে নয়নতারা চরিত্রে রয়েছেন ববি। তিনি বলেন, ‘একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই আলো ঝলমলে হোক না কেন, পেছনে অনেক চড়াই-উতরাই থাকে। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত করে তুলে ধরা কঠিন। ময়ূরাক্ষী সিনেমার নয়নতারা চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। দর্শক নতুন এক ববিকে দেখতে পাবেন এই সিনেমায়।’

ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।

সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব।

আজ ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়