প্রাইম ভিশন ডেস্ক »
লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসীতে মঙ্গলবার নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনের বিজেপি প্রার্থী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে সোমবার বিকালে ৬ কিলোমিটার সুবিশাল শোভাযাত্রা বের করা হয় বিজেপির পক্ষ থেকে।
মঙ্গলবার কাল ভৈরবের মন্দিরে পূজা দিয়ে মনোনয়নপত্র জমা দেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে সোমবার বারাণসীতে আয়োজন করা হয়েছিল বিশাল শোভাযাত্রার।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে থাকা পণ্ডিত মদনমোহন মালব্যর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শোভাযাত্রা শুরু করেন নরেন্দ্র মোদি। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে এই শোভাযাত্রায় যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী।
বারাণসীর মানুষরা বলছেন, জীবনে কোনোদিন এত বড় শোভাযাত্রা বারাণসীর মাটিতে দেখেননি তারা।
শোভাযাত্রা শুরুর পর ফুলের পাপড়ি ছিটানো হয়। একবার তা শুরু হওয়ার পর আর থামেনি টানা ৬ কিলোমিটার একই দৃশ্যের সাক্ষী থেকেছেন সবাই। লাখ লাখ আলো জ্বলে উঠে এর প্রতিফলন গঙ্গা নদীতে পড়ার পর অদ্ভুত সুন্দর এক দৃশ্য তৈরি হয়েছিল। চারিদিকে বাজছিল অসংখ্য ঢাক, ফাটছিল বাজি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য সানাই বাজাচ্ছিলেন প্রয়াত ওস্তাদ বিসমিল্লা খানের পরিবারের সদস্যরা। ৬ কিলোমিটারজুড়ে হওয়া এই শোভাযাত্রার রাস্তায় দুধারে দাঁড়িয়েছিল স্কুলের মেয়েরা।
শোভাযাত্রায় অংশ নেয়া নরেন্দ্র মোদির সমর্থকরা ‘প্রতি মনে রয়েছে মোদি’ লেখা টিশার্ট পরে ছিলেন। তাতে লেখা ছিল ‘আমার কাশী, আমার মোদি’ স্লোগানও।
প্রধানমন্ত্রী মোদির মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার এই শোভাযাত্রা দেখতে বাড়িগুলির বারান্দা থেকে উপচে পড়ছিল ভিড়। প্রচুর মানুষ বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী মোদিকে একঝলক দেখার জন্য। ইতিহাস সৃষ্টিকারী এই শোভাযাত্রাটি শেষ হয় কাশী বিশ্বনাথ ধামে গিয়ে। তারপর মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী


