Homeমুল পাতা‘দুষ্টু কোকিল’-এ মজেছেন সানি লিওন

‘দুষ্টু কোকিল’-এ মজেছেন সানি লিওন

প্রাইম ভিশন ডেস্ক »

কোকিল এবার আর বসন্তের অপেক্ষা করেনি। তার আগেই চলে এসেছে। এত জোরেশোরে ডাকছে যে দুই বাংলা মুখরিত। ডাকটি উস্কানিমূলক। কেননা কোকিলটি দুষ্টু। এবার দুষ্টু কোকিলের সে ডাকে মজেছেন বলিউড লাস্যময়ী সানি লিওন।

অবাক করা হলেও এটাই সত্য। সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ ছুঁয়ে গেছে সানি লিওনকে। তিনিও গা ভাসিয়েছেন ট্রেন্ডে। ইনস্টাগ্রামে রিল বানিয়েছেন গানটি দিয়ে। এদিকে নিজের গান বলিউড তারকার সোশ্যাল হ্যান্ডেলে দেখে যারপরনাই আনন্দিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন খবরটি। ক্যাপশনে লিখেছেন, ‘‘আমি খুব আনন্দিত। কারণ বলিউড অভিনেত্রী সানি লিওন আমার ‘দুষ্টু কোকিল’ গানটি দিয়ে রিল বানিয়েছেন।’’

কনা বলেন, ‘আমি জানতাম না বিষয়টি। একজন স্ক্রিনশট পাঠায় আমাকে। দেখে অবশ্যই ভালো লেগেছে। সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে শেয়ার করেছি। এটা অবশ্যই আনন্দের।’

গানটি দুই বাংলা ছাপিয়ে যে বলিউড তারকার পছন্দের তালিকায় জায়গা করে নেবে এমনটা কি প্রত্যাশা ছিল জানতে চাইলে গায়িকা বলেন, ‘‘দুষ্টু কোকিল’ যে ভালো জায়গায় যাবে প্রত্যাশা ছিল। কেননা বড় সিনেমার গান। মেগাস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী রয়েছেন। সব মিলিয়ে বুঝতে পেরেছিলাম ভালো জায়গায় যাবে। তবে যতটুকু প্রত্যাশা ছিল তার দ্বিগুণেরও দ্বিগুণ পেয়েছি।’’

প্রকাশের পর থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে ‘দুষ্টু কোকিল’। ফের প্রথম স্থান দখল করেছে। এতে বেশ আনন্দিত কনা। তা প্রকাশের পাশাপাশি জানান, সম্প্রতি ব্যস্ততা যা তার বেশিরভাগ ‘দুষ্টু কোকিল’কে ঘিরে। গানটি নিয়ে গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন। সেইসঙ্গে উপভোগ করছেন ‘দুষ্টু কোকিলে’র সাফল্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়