বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাবাড়বে ব্যাংকের সুদের হার

বাড়বে ব্যাংকের সুদের হার

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ব্যাংক দেশে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে আবারও নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ আগস্ট অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে।

এছাড়া, ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা উন্নত করার জন্য স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) নীতি সুদহার ১০.৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১১ শতাংশ করা হয়েছে। একইভাবে, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার ৭.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তের বিষয়ে একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, চলতি সপ্তাহে নীতি সুদহার বাড়ানো হবে এবং পরের মাসে এটি আরও কিছুটা বাড়ানো হতে পারে। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং বিনিময় হার স্থিতিশীল করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২৫ আগস্ট নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯ শতাংশ করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়