বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাবৈষম্য বিরোধী আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা নিয়ে যা লিখলেন ফারুকী

বৈষম্য বিরোধী আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা নিয়ে যা লিখলেন ফারুকী

প্রাইম ভিশন ডেস্ক »

জুলাই বিপ্লবে বড় একটি ভূমিকা রয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার প্রতি সমর্থন জানিয়েছিলেন। সরব ছিলেন সামাজিক মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও সক্রিয় এ নির্মাতা। এবার কথা বললেন ছাত্র আন্দোলনের সঙ্গে জামায়াত শিবিরের সম্পৃক্ততা নিয়ে।

ছাত্র আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দল জামায়াত-শিবিরের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। নেটিজেনদের কেউ কেউ বাঁকাভাবে দেখছেন। কেউ তুলছেন প্রশ্ন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন ফারুকী।

নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, ২০২৪ সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? ছাত্র জনতার আন্দোলনে জামায়াত ছিল না এই কথাটা কে বলেছে কবে?

এরপর লেখেন, বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি ,জামায়াত,বাম দলসহ দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন।

যোগ করেন, আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে, এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কি না। জিও পলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে।

আরও লিখেছেন, নুরুল হক নুরুদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখল এটা সরকার পতনের আন্দোলন হিসাবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে।

সবশেষে লেখেন, এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং করে ২০ জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছে যে এই আন্দোলনে সরকার পতন সম্ভব। ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছে! আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেনো সবাই তাদের পতন চেয়েছে। ক্লিয়ার?

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়