শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতানাগা চৈতন্যকে অবসাদে ফেলে চলে যান সামান্থা: নাগার্জুর

নাগা চৈতন্যকে অবসাদে ফেলে চলে যান সামান্থা: নাগার্জুর

প্রাইম ভিশন ডেস্ক »

জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। দীর্ঘ ৭ বছরের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিয়ে করেন তারা। কিন্তু তাদের সংসার বেশি দিন টেকেনি। ২০২১ সালে চার বছরের সংসার ইতি টানেন এই দুই তারকা।

ছেলে নাগা চৈতন্যকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন দক্ষিণী তারকা নাগার্জুন। যদিও শোভিতার সঙ্গে নাগার দ্বিতীয় বিয়ের পর নিশ্চিন্ত বাবা। তবে প্রাক্তন বৌমা সামান্থাকে ছেলেকে অবসাদে ফেলে চলে যাওয়ার জন্য দোষারোপ করলেন নাগার্জুন।

সামান্থার সঙ্গে নাগা চৈতন্যের বিচ্ছেদের পর থেকে সমাজমাধ্যমে রোষের মুখে পড়তে হয় নাগাকে। বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ তুলে নাগার দ্বিতীয় বিয়ের কারণ খুঁজেছে নেটিজেনরা।

২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১-এ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন দু’জনে। দু’জনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনও তাঁরা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয় তাতে নিজেকে অপরাধী মনে হয়। অভিনেতা সাফ বলেন, ‘লোকে এমন করছেন যেন আমি কোনও দোষ করেছি।’

এবার ছেলের কথার রেষ টেনে নাগার্জুন বলেন, ‘আসলে নাগা খুব দুঃখে ছিল। সে কারও কাছে নিজের অনুভূতি প্রকাশ করে না। বাবা হিসাবে আমি বুঝতাম। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নাগা অবসাদে ডুবে গিয়েছিল। এখন ওকে খুশি দেখে আমি নিশ্চিন্ত।’

যদিও নাগার্জুনের এই মন্তব্য ভালভাবে গ্রহণ করেননি সামান্থার অনুরাগীরা। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়