বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাতেলের কৃত্রিম সংকট সৃষ্টি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টিসহ নানাবিধ অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার চট্টগ্রাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা অফিসের অধীনে গরুর মাংসের দোকানসহ নিত্যপণ্য সামগ্রীর দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, তেলে বোতলের উপর প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি, নিম্ন মানের পণ্যের উপর নামিদামী ব্র্যান্ডের স্টিাকার লাগিয়ে বিক্রিসহ নানাবিধ অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন বাজার তদারকি অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ পাইকার বা কোম্পানিগুলো যেভাবে মূল্য নির্ধারণ করে এবং শর্ত বেধে দেয় সেভাবে সাধারণ ক্রেতাদের পণ্যগুলো তাদের বিক্রি করতে হয়। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পাইকারদেরকেও নিয়মিত তদারকির আওতায় আনতে পারলে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব মনে করছেন অনেকে।

তবে জমিমানা গুনা অনেক ব্যবসায়ী তাদের অপরাধের কথা স্বীকার করে ভবিষ্যতে সতর্ক থাকার কথা জানান।

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখে পাইকারি থেকে খুচরা সকল স্তরে নিয়মিত অভিযান পরিচালনার দাবি সচেতন মহলের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়