Homeমুল পাতাযুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানি আর্মি কমান্ডারের

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানি আর্মি কমান্ডারের

প্রাইম ভিশন ডেস্ক »

ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়া হবে।

সোমবার সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মেজর জেনারেল হাতামি বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে যুক্তরাষ্ট্র বারবার ইরানের বিরুদ্ধে অপরাধ করে আসছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যতবারই ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে, ততবারই তারা এর কঠোর জবাব পেয়েছে। এবারের হামলার জন্যও তারা কঠোর জবাব পাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

হাতামি আরও জানান, ইসরায়েলি শাসনব্যবস্থার বিরুদ্ধে ইরানি সশস্ত্র বাহিনীর সফল অভিযান শত্রুপক্ষকে হতাশ করেছে। ফলে জায়োনিস্টরা যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে— যারা এই অপরাধের মূল—এবং তাদের ইরানের সঙ্গে সংঘর্ষে সরাসরি জড়িয়ে পড়তে বাধ্য করেছে।

১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে ইসরায়েল এবং দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর একের পর এক হামলা চালায়। এর পরই যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালায়।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার জবাবে তেহরানের নিজস্ব প্রতিক্রিয়া অধিকার আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়