বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাডিসি পার্ক চট্টগ্রামের সম্পদে পরিণত হোক : জেলা প্রশাসক

ডিসি পার্ক চট্টগ্রামের সম্পদে পরিণত হোক : জেলা প্রশাসক

প্রাইম ভিশন ডেস্ক »

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ডিসি পার্কে মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ; বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং ফ্লাওয়ার জোন উদ্বোধন করেন  ফরিদা খানম, জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে  জেলা প্রশাসক বলেন, “আমরা চাই ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদে পরিণত হোক। সারা বছরই যেন ডিসি পার্কে দর্শনার্থীদের জন্য প্রাণবন্ত-উৎসবমুখর পরিবেশ থাকে এজন্য আমরা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি এবং নানাবিধ উন্নয়ন-সংস্কার কাজ হাতে নিয়েছি।”
এসময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ)  এ. কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো. শরীফ উদ্দিন; উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসন চট্টগ্রাম এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়