রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
spot_img
Homeমুল পাতামাহাথির মোহাম্মদের সঙ্গে সুফি মিজানের মতবিনিময়

মাহাথির মোহাম্মদের সঙ্গে সুফি মিজানের মতবিনিময়

প্রাইম ভিশন ডেস্ক »

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি সুফি মোহম্মদ মিজানুর রহমান।

ড. মাহাথির মোহাম্মদ তার শততম জন্মবার্ষিকী উপলক্ষে সুফি মিজানুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশে^র স্বনামধন্য এ নেতার আমন্ত্রণে উপস্থিত হন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান। এ সময় আধুনিক মালয়েশিয়ার এই রূপকার সুফি মিজানকে আন্তরিকভাবে স্বাগত জানান। সৌহার্দপূর্ণ পরিবেশে তারা মতবিনিময় করেন। জন্মশতবর্ষে পদার্পণ করায় সুফি মোহম্মদ মিজানুর রহমান সাবেক এই প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জবাবে মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের অর্থনীতিতে সুফি মিজানের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন। তিনি সুফি মিজানকে শিল্পায়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু ও বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান।

প্রসঙ্গত, সুফি মিজানের সঙ্গে ড. মাহাথির মোহাম্মদের সম্পর্ক অত্যন্ত গভীর ও দীর্ঘদিনের। ২০১৪ সালে সুফি মিজানুর রহমানের আমন্ত্রণে ড. মাহাথির মোহাম্মদ সস্ত্রীক বাংলাদেশে আসেন এবং পিএইচপি ফ্যামিলির শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) দ্বিতীয় সমাবর্তনে প্রধান অতিথি হয়ে যোগ দেন। তা ছাড়া সুফি মিজানের কনিষ্ঠপুত্র মোহাম্মদ আকতার পারভেজ বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়