শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতাশেষবার ডাকলেন মাকে , চিরবিদায় নিলেন রোহান

শেষবার ডাকলেন মাকে , চিরবিদায় নিলেন রোহান

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মাইক্রোবাসের ধাক্কায় রোহান খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তেল ফুরিয়ে যাওয়ায় রাস্তার পাশে থেমেছিলেন রোহান খান। মুহূর্তেই দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কায় চোখের পলকে রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন রোহান।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে পতেঙ্গা সংলগ্ন কেপিজেড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোহান খান নগরের বন্দর থানার নারিকেল তলা এলাকার বাসিন্দা। রোহান মেম্বার কামাল আহমেদের ছেলে। রোহান দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। ছিলেন পরিবারের একমাত্র সন্তান।

পরিবার জানায়, রোহান ওইদিন দুপুরে বাইকের মবিল পরিবর্তনের জন্য ছোট এক সঙ্গীকে নিয়ে বড়পুল এলাকায় যান। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের ফোন করছিলেন তিনি। হঠাৎ পেছন দিক থেকে ছুটে আসা মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, “ধাক্কা লেগে রোহান প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে। তখনও তার মুখে একটাই কথা—‘আম্মুকে ডাকো।’”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর হাসপাতালের বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়েন রোহানের মা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়