মঙ্গলবার, মে ২৬, ২০২৬
spot_img
Homeমুল পাতাহাটহাজারীতে মাদক ও সিএনজিসহ ১১ জন গ্রেপ্তার

হাটহাজারীতে মাদক ও সিএনজিসহ ১১ জন গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চব্বিশ ঘণ্টায় মোট ১১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক ও ছিনতাই হওয়া ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদের ভিক্তিতে উপজেলার ছিপাতলী ইউনিয়নের গুরা হাজি বাড়ী সংলগ্ন নূর মোহাম্মদ সড়কের পাশের রাস্তায় যাত্রী সেজে সিএনজি ছিনতাই করার সময় হাতেনাতে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও উদ্ধার করা হয়।

এছাড়া বিভিন্ন ঘটনায় ০২ জন, নিয়মিত মামলায় ০১ জন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ০১ জন, ওয়ারেন্ট মূলে ০৩ জন, ০৩ পুড়িয়া গাঁজা (মাদক) সহ ০১ জনকে আটক ও মোবাইল কোর্টের মাধ্যমে ০২ মাসের সাজা প্রদানসহ সর্বমোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের রবিবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়