প্রাইম ভিশন ডেস্ক »
হাটহাজারী থানা পুলিশ অক্টোবর মাসের অভিযানে সর্বমোট ১০৫জন আসামিকে গ্রেফতার করেছে। তারমধ্যে নিয়মিত মামলায়- ৪৫ জন, জিআর ওয়ারেন্ট- ৪ জন, সিআর ওয়ান্টে-২৩ জন, জিআর সাজা- ৬ জন, সিআর সাজা-৮ জন, জুয়া আইনের- ৪ জন, ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায়- ৪ জন, পুলিশ আইনে ৪ জন, ৭ জনকে আদালতে প্রেরণ করা হয়। এছাড়া দেশীয় তৈরী চোলাই মদ, গাঁজা, দুইটি গাঁজার গাছ, ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
একটি চোরাই সিএনজি, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ী, ১৩টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের বুঝাইয়া দেওয়া এবং ৯ জন নিখোঁজ ভিকটিম উদ্ধার তার অভিভাবকে নিকট জিম্মায় প্রদান করা হয়। এছাড়াও চাঞ্চল্যকর আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজে ছাত্র তানভির হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে হাটহাজারী থানা পুলিশ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ৩জন কিশোরকে আটক করে।
মদুনাঘাট ব্রীজের পশ্চিম পাশে হাকিম হত্যাকাণ্ডের ঘটনায় ৩জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। মদুনাঘাট এলাকায় হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি শর্টগানের ১টি কার্তুজ ১টি পিস্তলের গুলি উদ্ধার পূর্বক মামলা করা হয়।
১২নং চিকনদন্ডী ইউপির অর্ন্তগত ফতেয়াবাদ চৌধুরীহাট বাজারস্থ ইডেন সিটি গামী সংলগ্ন ফুলের দোকানের সামনে ঘটনায় ভিকটিম নিহত মোঃ তানিম হোসেন ও অপি দাশ এর মামলার ১জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।


