প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার
ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব
মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে ১ জানুয়ারি ২০২৬ তারিখ বাদে মাগরিব হযরত
তৈয়্যব শাহ (রহ.) জামে মসজিদে অনুষ্ঠিত হলো ইমামে আহলে সুন্নাত হযরত আল্লামা
গাজী শেরে বাংলা সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ.) এর ৫৮তম বার্ষিক
ওরশ শরীফ ও আলোচনা সভা।
সভাপতিত্ব বক্তব্যে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদমনজুর আলম বলেন, শেরে বাংলা জীবনপণ লড়াই করে শ্রম, ঘাম ও রক্ত ঝরিয়ে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন। এই মহান মানবের জীবন চরিত সকল ধর্মপ্রাণ মুসলিমদের অনুসরণেরআহ্বান জানান। আলোচনা সভায় প্রধান মেহমান ছিলেন আহমদিয়া, তৈয়বিয়া সুন্নিয়া
মাদ্রাসার প্রভাষক হযরত ছৈয়দ ইউনুস রজভী।
আলোচনা করেন সমাজসেবক নেসারআহমদ, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, হাফেজ আবদুল মান্নান, মাওলানা মোহাম্মদ রাশেদ, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন ও মাওলানা আবদুল শুক্কুর সহ অন্যরা।


