বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. আবু নাঈম সিদ্দিকী (২২) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। নিহত নাঈম ধলই ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পূর্ব হাধুরখীল গ্রামের লুৎফুর রহমান সারাং বাড়ির বীর মুক্তিযোদ্ধা আর্মি মনির আহমদের পুত্র ছিলেন। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইউপি সদস্য শনিবার (২৪ জানুয়ারি) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার দিন, শুক্রবার রাত ১০টার দিকে বান্দরবান জেলার লামা থেকে যাত্রা করা একটি মাইক্রোবাস ফটিকছড়ি-মাইজভান্ডার শরীফের দিকে যাচ্ছিল। ধলই ইউপির কাটিরহাট বাজারের দক্ষিণে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে শাহজাহান শাহ (র.) মাজার গেইট এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি প্রতিবন্ধী নাঈমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য শেখ মোহাম্মদ নুরুল আমিন জানান, নিহত নাঈম শারীরিক প্রতিবন্ধী ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব হাধুরখীল জামে মসজিদে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহেদ বলেন, ‘মাইক্রোবাসচালক দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়। তবে ঘাতক যানবাহনটিকে জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

ময়মনসিংহে দোকানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রুমিন ফারহানাকে সমর্থন দিল জাতীয় পার্টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়