বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতাজামিনে বেরিয়ে বাদীকে হুমকি, থানায় অভিযোগ

জামিনে বেরিয়ে বাদীকে হুমকি, থানায় অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

রংপুরের তারাগঞ্জে রূপলাল ও প্রদীপলাল হত্যা মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপলালের স্ত্রী ভারতী রানী সোমবার (২৬ জানুয়ারি) তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ৯ আগস্ট তার স্বামী ও জামাইকে মব সৃষ্টি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ১০ আগস্ট তারাগঞ্জ থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করলে পুলিশ ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করে।

এদের মধ্যে মো. রুবেল পাইকার (৩০) জামিন পাওয়ার পর গত ২২ জানুয়ারি তারাগঞ্জ বাজারে ভারতী রানী ও তার ছেলে জয়কে দেখে মামলা তুলে নিতে হুমকি দেন। মামলা তুলে নিতে অসম্মতি জানালে আসামি তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তুলে নিয়ে গিয়ে হত্যার হুমকি দেন। এ সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়।
অভিযোগকারী ভারতী রানী (৩৬) জানান, ওই ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

হুমকির পর অনেকের সঙ্গে পরামর্শ করছি, তারপর থানায় অভিযোগ দিছি।
তিনি বলেন, আমাকে ও আমার সন্তানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমার ছেলে বাইরে দোকান করে সংসার চালায়। কিন্তু এখন ছেলেও খুব ভয় পাচ্ছে।

মৃত রুপলালের ছেলে জয় রবিদাস বলেন, রুবেল পাইকার জামিনে এসে হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমরা যেন নিরাপদে থাকতে পারি। বাবা হত্যার আসামিদের যেন গ্রেপ্তার করে দ্রুত শাস্তি দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুবেল পাইকার গণমাধ্যমকে বলেন, আমি কাউকে হুমকি দিইনি। সব সাজানো নাটক।

পুলিশ তদন্ত করলে দেখতে পাবে।তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শুনেছি অভিযোগ দিয়েছে, তবে জিডি করেনি।

প্রসঙ্গত, গত বছরের ৯ আগস্ট রাতে মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া এলাকা থেকে ভ্যান নিয়ে তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামে রূপলালের বাড়ির দিকে যাচ্ছিলেন প্রদীপ লাল। পথ ভুলে গেলে তাকে আনতে যান রুপলাল। তারা দুইজন রাত সাড়ে ৮টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে চোর সন্দেহে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে দফায় দফায় মারধরের একপর্যায়ে দুজনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়