Homeমুল পাতাপ্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

প্রাইম ভিশন ডেস্ক »

প্রেমের টানে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন এক যুবক। সামাজিক মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে মাত্র তিন মাসের সম্পর্কের পর স্বপ্না আক্তারকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন চীনের নাগরিক জিয়াঐলি। বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

গত সোমবার রাতে বাংলাদেশে আসেন জিয়াঐলি। নবীনগর উপজেলার নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে অবস্থান করছেন তিনি। সেখানে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে বাড়ির সামনে ভিড় করেন উৎসুক স্থানীয়রা। এদিকে তাদের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলির সামাজিক মাধ্যমে পরিচয় হয়। এরপর নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

স্বপ্না আক্তার জানিয়েছেন, তাকে বিয়ের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন জিয়াঐলি। বিয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা আদালতে যাবেন।

তার ভাষ্য, ‘প্রায় তিন মাস ধরে আমাদের যোগাযোগ চলছে। আমি আমার পারিবারিক পরিস্থিতির কথা তাকে জানিয়েছি। সবকিছু জানার পরও তিনি সম্পর্ককে পরিণতির দিকে নিতে আগ্রহ দেখিয়েছেন।’

স্বপ্না আরও বলেছেন, ‘ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন শুরুতে জিয়াঐলির পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। পরে তিনি চীনা পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখালে তাদের সংশয় দূর হয়।

এলাকাবাসীর মতে, প্রেমের টানে বিদেশ থেকে কোনো যুবকের প্রত্যন্ত গ্রামে এসে বিয়ের উদ্যোগ নেওয়ার ঘটনা এখানে বিরল। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। বর্তমানে জিয়াঐলি স্বপ্নার পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করছেন এবং বিয়ের আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছেন।







এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়