প্রাইম ভিশন ডেস্ক
ঢাকাসহ চার বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার (৭ আগস্ট) সকাল নাগাদ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।
এছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।


