Homeমুল পাতাচট্টগ্রামে ফ্লেভারস-মেরিডিয়ান-রিও ক্যাফে ও উৎসব গুনল ৪০ লাখ টাকা

চট্টগ্রামে ফ্লেভারস-মেরিডিয়ান-রিও ক্যাফে ও উৎসব গুনল ৪০ লাখ টাকা

প্রাইম ভিশন ডেস্ক

পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের উপকরণসহ বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (২২ আগস্ট) সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

এ সময় ফ্লেভারস বেকারিতে পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক ও বিস্কুট, নিম্নমানের ঘি, অপরিচ্ছন্ন পরিবেশ ও পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রেখে পরিদর্শনে অসহযোগিতার অভিযোগও রয়েছে।

এসব অভিযোগে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিকে ১৯ লাখ জরিমানা করা হয়।
মেরিডিয়ান ফুডে তেলাপোকার উপস্থিতি, পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প, পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস, নিমকি ও অন্যান্য পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকোলেট, অপরিচ্ছন্ন পরিবেশে মাংস সংরক্ষণ এবং যথাযথ লেবেলিং ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।

আর রিও ক্যাফেতে পচা-বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার বিষয় শনাক্ত হয়। এ অপরাধে উৎসব সুপার শপকে ১০ লাখ টাকা জরিমানা এবং রিও ক্যাফে-মাজায়দারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, খাদ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়