প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশিদের ভিসা উন্মুক্ত করেছে বাহরাইন সরকার। সাড়ে চার বছর বন্ধ থাকার পর এই ভিসা চালুর সিদ্ধান্ত নিল দেশটি। গতকাল বুধবার ফেসবুক লাইভে মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানান, করোনা মহামারীর মধ্যে দেশে এসে আটকেপড়া ১৬১ জন বাংলাদেশিকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন বাহারাইন সরকার। এ ১৬১ জনের নাম পরিচয় ফেসবুকে প্রকাশ করে ভিসা আবেদনের প্রক্রিয়াও তুলে ধরেছে দূতাবাস। ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে বাহরাইন সরকারের ই-ভিসার ওয়েবসাইটে।
প্রথমে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। তবে তালিকাভুক্ত কর্মী নিজে আবেদন করতে পারবেন না। তার পক্ষে স্পন্সর বা মালিককে আবেদন করতে হবে। আবেদনের পর স্পন্সর বা মালিককে বাহরাইন সরকার থেকে পাওয়া ‘ই-ভিসা রেফারেন্স’ নম্বর দূতাবাসকে ইমেইলে (সরংংরড়হ.সধহধসধ@সড়ভধ.মড়া.ন) অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে (+৯৭৩-৩৩৩৭৫১৫৫) জানাতে হবে। এর পর দূতাবাস ওই কর্মীকে ভিজিট ভিসা প্রদানের জন্য বাহরাইন কর্তৃপক্ষকে অনুরোধ করবে।
মহামারীর মধ্যে এসে আটকেপড়া যেসব বাংলাদেশি ফেরত যেতে নিবন্ধন করেছেন কিন্তু তালিকায় নেই তাদের বিষয়ে রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, তারা নির্দিষ্ট সময়ে মালিকপক্ষ বা স্পন্সরের সম্মতির বিষয়ে দূতাবাসকে অবহিত করতে পারেননি। সে কারণে বড় অংশ তালিকার বাইরে। স্পন্সরের সম্মতি পেলে আমরা তাদের ফেরানোর বিষয়েও বাাহরাইন সরকারকে অনুরোধ করব।
কর্মীদের মধ্যে যারা ফ্যামিলি ভিসায় পরিবারের সদস্যদের নিতে চান, তাদেরও পরিবারের সদস্যদের নাম-পরিচয় ও পাসপোর্ট নম্বর উল্লেখ করে দূতাবাসের ইমেইলে আবেদনের আহ্বান জানান রাষ্ট্রদূত।


