Friday, July 10, 2026
spot_img
Homeমুল পাতাবিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী

বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী

প্রাইম ভিশন ডেস্ক »

জন্মদিনে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী। নিজের জন্মদিনে (১৭ জুন) বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এই গায়িকা। তবে বিয়ে হয়েছে জুম মিটিংয়ের মাধ্যেম। কারণ বর যুক্তরাষ্ট্র প্রবাসী তসলিম মজুমদার। যিনি কর্মরত আছেন বিখ্যাত জন এফ কেনেডি বিমানবন্দরে।

বর নিউইয়র্ক আর কনে ঢাকায় ল্যাপটপে জুম অ্যাপে যুক্ত হয়ে কবুল করে নেন একে অপরকে। দুই দেশেই তখন বর-কনের পাশে ছিলেন নিকট স্বজনরা। আর বিয়ের কাবিন ধার্য হয়েছে মাত্র ৫০১ টাকা।

গায়িকা জানান, ঢাকা টু নিউইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হন তারা। এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই কবুল বলেন। এই বিয়ের আরো একটি বিশেষ দিক হলো, কাবিন ধার্য করা হয়েছে মাত্র ৫০১ টাকা!

জুমে বিয়ে প্রসঙ্গে গায়িকার ভাষ্য, ‘প্ল্যান করি অনলাইনে বিয়ে করার। তাতে দুই পরিবার থেকেও সাড়া পাই। তাই শুভ কাজটি সারতে আর দেরি করিনি। মাস কয়েক পর তসলিম দেশে আসছে। তখন একসঙ্গে বড় আয়োজন করার পরিকল্পনা আছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়