শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাবিএম কন্টেইনার ডিপো দুর্ঘটনায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও মালিকদের অবহেলাই দায়ী

বিএম কন্টেইনার ডিপো দুর্ঘটনায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও মালিকদের অবহেলাই দায়ী

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের তদন্তে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে গঠিত কমিটির রিপোর্টে বলা হয়েছে, ভয়াবহ এ দূর্ঘটনার জন্য ডিপোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও মালিকদের অবহেলাই দায়ী।

তদন্ত কমিটির রিপোর্ট বলা হয়েছে, সব ধরনের ল্যাব ট্যাস্ট করে কমিটি নিশ্চিত হয়েছে ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড ছাড়া অন্য কোনো রাসায়নিকের অস্তিত্ব ছিল না। বুধবার (০৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘তদন্তে গিয়ে আমরা সিসিটিভি ফুটেজ পাইনি, কোনো সফটওয়্যার পাইনি। মালিকপক্ষ জানিয়েছেন এগুলোর কোনো ব্যাকআপ ছিল না। এটা মালিক পক্ষের একটা ব্যর্থতা, কারণ ২০২২ সালে ক্লাউডে বা অন্যত্র কোনো নিরাপদ জায়গায় সিসিটিভি ফুটেজ সেভ থাকবে না এটি আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে যায় না। বিশেষ করে একজন বিদেশি নাগরিক যেখানে এটি মালিক।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কর্তৃপক্ষ তো অবশ্যই দায়ী। কারণ আমার ঘরে আগুন লাগলে আমার দায় অবশ্যই থাকবে। তবে যারা এটি তদরকি করতেন- তারাও তাদের দায়িত্ব ‘অবহেলার’ বিষয়টি এড়িয়ে যেতে পারেন না।”

হাইড্রোজেন পার-অক্সাইড বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ১৭ ধরনের নমুনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ঢাকা ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করিয়েছি। তাতে বিএম ডিপোতে অন্য কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি। হাইড্র্রোজেন পার অক্সাইড থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইড্রোজেন পার-অক্সাইড নিজে নিজে জ্বলে না এটি ঠিক নয়। কারণ হাইড্রোজেন পার অক্সাইড নিজে নিজেই জ্বলতে পারে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে ২০টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সেখানে বৈধ অবকাঠামোগত প্রয়োজনীয়তা সর্ম্পকে তুলে ধরা হয়েছে। কমিটি ডিজি কার্গো অ্যাক্ট ১৯৫৩ সংশোধনের জন্যও সুপারিশ করেছে। এটি সংশোধন করে আইএমডিজি কোডের সঙ্গে সামঞ্জস্য তৈরির জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে রাসায়নিক বিস্ফোরণের ফলে আগুন লাগে। এতে ৪৪ জনের মৃত্যু হয় আর আহত হন ২০০ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়