Homeমুল পাতাসিনেমায় অভিনয় করবেন তানজিন তিশা

সিনেমায় অভিনয় করবেন তানজিন তিশা

প্রাইম ভিশন ডেস্ক »

মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। নৃত্যেও পারদর্শী হওয়ার কারণে বিভিন্ন নাচের অনুষ্ঠানেও দেখা যায় তাকে। মিউজিক ভিডিওর মডেল হয়েই আলোচনায় আসেন, নজর কাড়েন দর্শকের। নাটকে অভিনয়ের পরে তার শুধু এগিয়ে যাওয়ারও গল্প। এক দশকের ক্যারিয়ারে সাফল্য

কুড়িয়েছেন অনেকখানি। দেশজুড়ে তার বিপুল ভক্ত তৈরি হয়েছে।
চেহারা, গ্ল্যামার সবই আছে তানজিন তিশার। সেই সুবাদে চলে আসে সিনেমার প্রসঙ্গ। ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে তিনি কি বড় পর্দায় কাজ করবেন? রূপালি জগতে পা গলিয়ে সিনেমার নায়িকা হবেন? জবাব দিলেন তিশা।

জানালেন, তিনি সিনেমায় কাজ করতে চান। তবে একটি শর্ত আছে। সেটা হলো ভালো গল্প।

তানজিন তিশা বলেন, নায়িকা হতে চাইলে অনেক আগেই হতে পারতাম। প্রস্তাবও পেয়েছি অনেক। কিন্তু নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছি সবসময়। সিনেমায় যে আগ্রহ নেই- এটা বলব না। আছে, তবে সিনেমার জন্য চাই ভালো গল্প। এটুকু আশ্বাস দিতে পারি যে, কাঙ্ক্ষিত গল্প ও চরিত্রে কাজের সুযোগ পেলে সিনেমায়ও কাজ করব।

তানজিন তিশা এখন গ্ল্যামারাস চরিত্রের চেয়ে গল্পনির্ভর, ব্যতিক্রম চরিত্রেই ফোকাস করছেন বেশি। গেল কোরবানির ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাকে। এর মধ্যে ‘রিকশা গার্ল’ নাটকে তার অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়