Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাড্রাগন শরবত যেভাবে তৈরি করবেন

ড্রাগন শরবত যেভাবে তৈরি করবেন

প্রাইম ভিশন ডেস্ক »

প্রচণ্ড গরমে জনজীবন অনেকটাই নাজেহাল। এই গরমে শরীরে আরাম দেয় পানি কিংবা ঠাণ্ডা তরল পানীয়। গরমের নানা ধরণের রসালো ফল পাওয়া যায়।

তরমুজ, আনারস ও আমের শরবত খেলে আরামও পাওয়া যায়। সেই তালিকায় রাখতে পারেন ড্রাগন ফলের শরবত। গরমে এক ড্রাগন ফলের শরবত আপনার ক্লান্তি নিমিষেই দূর করবে। এটি শরীরে পানিশূন্যতাও দূর করে। যা স্বাস্থ্যকরও বটে। চলুন তবে জেনে নেয়া যাক গরমে আরাম পেতে ড্রাগন ফলের শরবত তৈরির রেসিপিটি-

উপকরণ: ড্রাগন ফল একটি, চিনি এক কাপ, লবণ স্বাদ মতো, লেবুর রস এক চা চামচ, পুদিনা পাতা পাঁচটি, পরিমাণ মতো ঠাণ্ডা পানি, বরফ কয়েক টুকরা।

প্রণালী: প্রথমে ড্রাগন ফল ভালোভাবে ধুয়ে নিন। এবার উপরের খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিন। এবার একে একে সব উপকরণ মিশিয়ে ব্লেড করে নিন। ব্লেড করা হয়ে গেলে গ্লাসের বরফ কুচি দিয়ে শরবত ঢেলে পরিবেশন করুন মজাদার ড্রাগন ফলের শরবত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়