Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতাকলা দীর্ঘদিন সতেজ থাকবে যেভাবে

কলা দীর্ঘদিন সতেজ থাকবে যেভাবে

প্রাইম ভিশন ডেস্ক »

কম দামে পেয়েছেন, এক সঙ্গে এক ডজন কলা নিয়ে এলেন বাড়িতে। কিন্তু দুইদিন যেতে না যেতেই পাক ধরল সব কলায়, পচে যাওয়ায় অর্ধেক কলা ফেলেই দিতে হলো। অথচ ছোট কয়েকটি টোটকা জানা থাকলে সহজেই এড়ানো যেতে পারে এই ধরনের বিড়ম্বনা। চলুন তবে জেনে নেয়া যাক উপায়গুলো-

ইথিলিন নামক একটি বায়বীয় হরমোন দ্রুত পাকিয়ে দিতে পারে ফল। কলাও তার ব্যতিক্রম না। মূলত যে বৃন্তের দ্বারা কলা কাঁদিতে লেগে থাকে সেই অংশ থেকেই নির্গত হয় ইথিলিন গ্যাস! কলা যদি সমতল স্থানে রেখে দেওয়া হয় তবে এই হরমোনের ক্ষরণ বেড়ে যায়। কলা পাকেও তাড়াতাড়ি। কিন্তু কলা ঝুলিয়ে রাখলে কম পরিমাণে ইথিলিন গ্যাস নির্গত হয় এবং কলা দেরিতে পাকে। পাশাপাশি ঝুলিয়ে রাখলে বায়ু চলাচলের ফলে গ্যাস কিছুটা উড়ে যায়।

যদি ঝুলিয়ে না রাখতে চান তবে কলার বৃন্ত প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে রাখুন। এতে কম ছড়াবে ইথিলিন, আস্তে আস্তে পাকবে কলা।

কলা যত ক্ষণ কাঁচা আছে তত ক্ষণ ঘরের উষ্ণতাতে রাখাই ভালো। পাকা কলা আবার ফ্রিজে রাখলে অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকে। তবে সব কলা একসঙ্গে রাখবেন না। কলার খোসা ছাড়িয়ে বায়ুরোধী ব্যাগে ভরে ফ্রিজে রাখতে পারেন, এতে অনেক দিন পর্যন্ত কলা ভালো থাকে। চাইলে ডিপ-ফ্রিজেও রাখতে পারেন। ফ্রোজেন কলা ৩০ দিন পর্যন্ত ভালো থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়