বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeমুল পাতা জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়/ ধরাশায়ী অস্ট্রেলিয়া

 জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়/ ধরাশায়ী অস্ট্রেলিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দেন তাদের বোলাররা। বিশেষ করে লেগ স্পিনার রায়ান বার্ল ছিলেন জাদুকরের ভূমিকায়। রেকর্ড বোলিং করা বার্লের বিপক্ষে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

গত মাসেই ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি সিরিজ জেতা দলটি ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে জেতে। প্রথম দুই ম্যাচ দিয়ে জিতে নেয় সিরিজও। জিম্বাবুয়ের ক্রিকেটে যে পরিবর্তনের হাওয়া লেগেছে, তা আরও ভালো করে বোঝা গেল এবার। রায়ান বার্লের জাদকরী বোলিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।

শনিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে টাউন্সভিলে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। সিরিজ হারলেও ঐতিহাসিক জয়ে শেষ হলো তাদের। যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে জিম্বাবুয়ের এটা প্রথম জয়। ৩৩ ওয়ানডে খেলে অজিদের তৃতীয়বারের মতো হারালো তারা। সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা জিম্বাবুয়ের চতুর্থ জয়। ওয়ানডের বাইরে একটি টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে জয় আছে তাদের।

জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দেন তাদের বোলাররা। বিশেষ করে লেগ স্পিনার রায়ান বার্ল ছিলেন জাদুকরের ভূমিকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে রেকর্ড বোলিং করা বার্লের বিপক্ষে দাঁড়াতেই পারেননি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। ৩ ওভারে মাত্র ১০ রানে ৫ উইকেট নেন তিনি। ডেভিড ওয়ার্নার ৯৪ রান করার পরও ৩১ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার আর মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। বাকিদের মধ্যে কেউ ৫ রানের সীমানাও ছাড়াতে পারেননি।

ছোট লক্ষ্য হলেও জিম্বাবুয়ের জন্য কাজটা সহজ হয়নি। মোটামুটি ভালো শুরু পাওয়ার পরও অজি পেসার জশ হ্যাজেলউডের তোপে দ্রুত তিন উইকেট হারিয়ে বসে সফরকারীরা। দিক হারালেও অবশ্য দলকে লক্ষ্যে নিয়ে যান অধিনায়ক রেজিস চাকাভা। ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে ১১ ওভার হাতে রেখেই দলকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়