Homeমুল পাতাচাকরি মেলা, নিয়োগ পাবেন ৫ হাজার কর্মী

চাকরি মেলা, নিয়োগ পাবেন ৫ হাজার কর্মী

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের শীর্ষস্থানীয় ৬০টি কোম্পানিতে ৫ হাজারের অধিক লোকবল নিয়োগের উদ্দেশ্যে ঢাকায় কারিগরি চাকরি মেলার আয়োজন করেছে বিডিজবস ডটকম। মঙ্গলবার মিরপুরের পিএসসি কনভেনশন হলে সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে দেশের সবচেয়ে বড় এই কারিগরি চাকরি মেলা।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডিজবস ডটকমের পরিচালক প্রকাশ রায় চৌধুরী।

জাতীয় ক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাশে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান এবং এটুআই এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) নাহিদ সুলতানা মল্লিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এটুআই এর প্রোগ্রাম এসোসিয়েট হাবিবুর রহমান, বিডিজবস ডটকমের টেকনোলজি ডিরেক্টর কাজী লতিফুর রহমান এবং জিএম ফাইন্যান্স মোসাদ্দিক বিন কামাল।

প্রকাশ রায় চৌধুরী বলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা বিভিন্ন কারিগরি বিষয়ের উপর কোর্স সম্পন্ন করেছেন এবং যারা নার্সিং, হেলথ টেকনোলজিস্ট, শেফ, ওয়েটার, ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক, টেকনিশিয়ান, গ্রাফিক্স ডিজাইনিং, ড্রাইভার, কার্পেন্টারসহ বিভিন্ন কারিগরি পেশায় নিয়োজিত আছেন তাদের জন্য এই মেলা। এরই মধ্যে ৩০ হাজার বিভিন্ন কারিগরি পেশাজীবি এবং সার্টিফিকেট/ডিপ্লোমাধারি মেলায় বিভিন্ন কোম্পানিতে আবেদন করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ কারিগরি কর্মীর অনেক অভাব রয়েছে। প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো এ ধরনের লোকবল নিয়োগ করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। যারা বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তারে সঙ্গে কোম্পানিগুলোর যোগাযোগ স্থাপন করা অনেক কঠিন কাজ। কোম্পানিগুলোর সঙ্গে দক্ষ কারিগরি কর্মীর একটা সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিডিজবস ডটকম এ মেলার আয়োজন করেছে।

প্রকাশ রায় চৌধুরী আরো বলেন, কারিগরি কর্মীরা যেন খুব সহজে কোম্পানিগুলোর কাছে নিজেদের উপস্থাপন করতে পারে, কোম্পানির চাহিদা অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে পারে, সেজন্য মেলায় বিভিন্ন সেমিনারের আয়োজন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়