শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeসংবাদডেঙ্গু ভয়ংকর, একদিনে ৮ মৃত্যু

ডেঙ্গু ভয়ংকর, একদিনে ৮ মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

ডেঙ্গি আক্রান্ত হয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে ২১৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে নতুন করে ৬৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫১ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩৭২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২০ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৬৩৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২১৩ জন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়