প্রাইম ভিশন ডেস্ক »
দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোরপ্রাইস ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বিদ্যমান ফ্লোরপ্রাইস ব্যবস্থা বহাল রেখেই ফ্লোরপ্রাইসের চেয়ে ১০ শতাংশ কম দামেও শেয়ার কেনা-বেচা করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সুযোগ কেবল ব্লক মার্কেটের ক্ষেত্রে প্রযোজ্য। পাবলিক মার্কেটে এই সুযবিধা প্রযোজ্য হবে না।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্টক এক্সচেঞ্জগুলো বর্তমান সার্কিটব্রেকার সিস্টেমের মধ্যে থেকে ব্লক মার্কেটে ফ্লোরপ্রাইসের চেয়ে ১ শতাংশ কমে পর্যন্ত শেয়ার কেনা-বেচার অনুমতি দিতে পারবে।


