Homeসংবাদগরম থাকবে আরও তিনদিন

গরম থাকবে আরও তিনদিন

প্রাইম ভিশন ডেস্ক »

টানা কয়েক দিন ধরে সারাদেশে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে। আজও ঢাকাসহ দেশের ৫২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পরবর্তী তিন দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা যখন ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে তাকে বলে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তাকে বলে তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ৩৮.৬, মোংলা, ঈশ্বরদী ও কুমারখালীতে ৩৮.৩, যশোর ও ফরিদপুরে ৩৮.০, খেপুপাড়ায় ৩৭.৯, ঢাকা ও রাঙ্গামাটিতে ৩৭.৫ পটুয়াখালী ও ফেনীতে ৩৭.৪, ভোলা ও বগুড়ায় ৩৭.২, টাঙ্গাইল, বরিশাল, সাতক্ষীরা, খুলনা, বান্দরবান, কক্সাবাজার, চাঁদপুর ও সীতাকুণ্ডে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং নেত্রকোনা জেলাসহ ঢাকা বিভাগের ১৩টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি ও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাসহ মোট ৫২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়