প্রাইম ভিশন ডেস্ক »
শুধু বাণিজ্যিক ব্যাংকের পক্ষে দেশের ঋণ খেলাপি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছে ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার বাংলাদেশ (এবিবি)।
সংগঠনটি মনে করে, এটা নিয়ন্ত্রণ করতে হলে ঋণ গ্রহিতা, ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় ব্যাংকারদের কিছু করার থাকে না। যেমন শক্তিশালী কিছু বৃহৎ শিল্প উদ্যোক্তা ঋণ নিয়ে খেলাপি হলে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে সেই টাকা আদায় করতে পারে না ব্যাংক। তাই দেশের স্বার্থেই সমন্বিত উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
সোমবার (২২ মে) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় আয়োজিত অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি।


