Homeসংবাদভালোবাসার টানে ভাঙ্গায় ছুটে এলেন মালয়েশিয়ান তরুণী

ভালোবাসার টানে ভাঙ্গায় ছুটে এলেন মালয়েশিয়ান তরুণী

প্রাইম ভিশন ডেস্ক »

প্রেম মানে না শাসন-বারণ। প্রেমানুভূতির নেই কোনো সীমানা। সাত সাগর তের নদী পেরিয়ে প্রেমিকা-প্রেমিকার মিলনেই যেন প্রেমের সার্থকতা। এবারে সে তালিকায় নাম লিখিয়েছেন মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ (২৫)।

প্রেমের টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিক জাফর মাতুব্বরের কাছে ছুটে এসেছেন তিনি।

গত ৬ জুন বৃহস্পতিবার সকালে প্রেমিক জাফর মাতুব্বরের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের চলে আসেন তিনি। মালয়েশিয়ান তরুণী আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃষ্টির মধ্যে নবদম্পতিকে দেখতে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জাফর মাতুব্বর দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা করতেন। ওই ব্যবসা করার সুবাদে ২০১৯ সালে পরিচয় হয় আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ সঙ্গে। পরিচয় থেকে ভালোবাসা, ধীরে ধীরে তা আরও গভীর হয়। পরে তারা বিবাহ করার সিদ্ধান্ত নেন। এরপর মালোয়শিয়ান তরুণীর পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

কিছুদিন আগে জাফর মাতুব্বর দেশে আসেন। পরবর্তীতে গত ৫ জুন রাতে একটি ফ্লাইটে ওই তরুণী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসেন জাফর মাতুব্বর।

জাফর মাতুব্বর বলেন, আমি মালয়েশিয়ায় ব্যবসা করার সময় আজি ফাজিরার সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে তা ভালোবাসায় রূপ নেয়। পরে সে আমাকে বিবাহ করার প্রস্তাব দেয়। আমাদের দুইজনের সম্পর্ক দীর্ঘদিনের। পরবর্তীতে আমরা দুইজন পরিবারের সম্মতিতে বিবাহ করি। আমি বাড়ি আসার পর আমার ভালোবাসার টানে সে বাংলাদেশে চলে আসে। সে নিজেই সিদ্ধান্ত নিয়ে তার পরিবারের সম্মতিতে বাংলাদেশে চলে আসে। এতে আমরা দুইজনসহ আমার পরিবারের সবাই খুব খুশি। আবার আমরা একসঙ্গে মালোয়শিয়ায় চলে যাব।

এ বিষয়ে অস্পষ্ট বাংলায় আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ বলেন, আমি জাফরকে প্রথম দেখার পর ভালো লেগে যায়। পরে আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। জাফর ও বাংলাদেশকে ভালোবাসি। আমি আসার পর জাফরের পরিবারের সবাই আমাকে খুবই ভালোবাসে। খাবার ও এখানকার পরিবেশ আমার ভালো লেগেছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছে। আমি ইন্টারনেটে দেখেছি, বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে জাফরকে নিয়ে ঘুরতে যাব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়