Tuesday, June 30, 2026
spot_img
Homeসংবাদছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

গোপালগঞ্জের কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির ১০ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় শিক্ষার্থীর মা মামলা দায়ের করলে সোমবার (৪ মার্চ) দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটমুকড়া গ্রামের মো. তুরাপ আলী খাঁর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার বাগঝপা গ্রামে বসবাস করছেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কাশিয়ানী উপজেলায় কিছুদিন ধরে একটি অনুমোদনহীন আবাসিক/অনাবাসিক মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ। বিশ্রাম কক্ষে ওই ছাত্রীকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেন তিনি। সর্বশেষ গত ১০ই ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে ফায়েকুজ্জামান ও খাদিজা সহায়তায় এই শিশুকে ধর্ষণ করা হয়।

এই ঘটনায় গতকাল রবিবার নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত অপর দু’জন পলাতক রয়েছেন। তাদেরকে দ্রুতই গ্রেপ্তারে জন্য অভিযান চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়