Homeসংবাদসোমালি জলদস্যুদের হাতে জিম্মি নাবিকরা : ঈদের আগেই উদ্ধারের বিষয়ে আশাবাদী মালিকপক্ষ

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি নাবিকরা : ঈদের আগেই উদ্ধারের বিষয়ে আশাবাদী মালিকপক্ষ

প্রাইম ভিশন ডেস্ক »

জলদস্যুদের সাথে যোগাযোগ স্থাপনের পর গত সপ্তাহ থেকেই অপহরণ করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর জিম্মি নাগরিকদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছে জাহাজের মালিকপক্ষ। জাহাজটির মালিক চট্টগ্রাম-ভিত্তিক কবির গ্রুপ (কেএসআরএম) এর অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিং।

মালিকপক্ষ আশা করছে, সোমালি দস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিককে ঈদের আগেই মুক্ত করা সম্ভব হবে।

কেএসআরএম গ্রুপের মুখপাত্র এবং মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, সোমালি জলদস্যুদের সাথে এসআর শিপিংয়ের কর্মকর্তাদের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

“এটা অনানুষ্ঠানিক একটা যোগাযোগ হলেও, জলদস্যুরা তাতে ভালোভাবে সাড়া দিয়েছে। আমাদের নাবিকদের তাঁরা নিজ নিজ কেবিনে থাকতে দিচ্ছে, জাহাতের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে অংশ নিতে দিচ্ছে, এমনকি পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করতে দিচ্ছে। এসব খুবই ইতিবাচক লক্ষণ। মোট কথা, আলোচনা চলাকালীন জলদস্যুরা আমাদের নাবিকদের সাথে ভালো আচরণই করছে”- যোগ করেন মিজানুল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়