বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেযেভাবে শিশু সাজিদ জীবিত উদ্ধার হল ৩২ ঘণ্টা পর

যেভাবে শিশু সাজিদ জীবিত উদ্ধার হল ৩২ ঘণ্টা পর

প্রাইম ভিশন ডেস্ক »

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। বর্তমানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপের ওই পাইপে পড়ে যায় শিশুটি।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটিকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানায়, রাজশাহীর তানোর উপজেলার পচন্দর ইউনিয়নের এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এ অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের কছির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন।

গতকাল বুধবার দুপুরে সেই গর্তেই শিশুটি পড়ে যায়। তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবের ছেলে সাজিদ।

শিশুটিকে উদ্ধারে গতকাল দুপুরের পর থেকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। ঘটনাস্থলের পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট কাজ করে।তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনী।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়